ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তাসাউফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

তাসাউফ ফাউন্ডেশন আজ ১২ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি  মহাখালী ডিওএইচএস এ রাওয়া ক্লাবে যথাযথ মর্যাদার সাথে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) পালন করেন । অনুষ্ঠানে মহানবী (সাঃ) এর শানে মিলাদ মাহফিলের আয়ােজন করা হয় এবং এতিম ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষ নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে যােগদান করেন।

অনুষ্ঠানে প্রথম দিবসে ঈদে মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে শান্তি সম্প্রীতি ও ইসলাম বিষয়ে একটি আলােচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলােচক ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলহাদী সৈয়দ শাহাদাত হুসাইন আল হাসানী, চেয়ারম্যান, তাসাউফ ফাউন্ডেশন। বিশেষ আলােচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া। বিশেষ আলােচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগ এর দফতর সম্পাদক।

আলােচনায় আরও অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের সহযােগী অধ্যাপক মােহাম্মদ আহসানুল হাদী। মূল প্রবন্ধে সৈয়দ শাহাদাত হুসাইন পবিত্র কোরআন থেকে ইসলামে অসাম্প্রদায়িকতা ও শান্তি সম্প্রীতি বিষয়ে আয়াত সমূহ ও আয়াতের ব্যাখা সূক্ষ্ম থেকে সূক্ষাতীতভাবে তুলে ধরেন। তিনি পবিত্র কোরআনে এসকল বিষয়ে আয়াত ও সুত্র উল্লেখ করে বলেন যে, "সকল মানুষ ফিতনার ধর্মে জন্মগ্রহণ করে সুতরাং জন্মগতভাবে কেউ হিন্দু খ্রীষ্টান বৌদ্ধ নয়। ফিতনাগত ভাবে মানুষ যে ধর্মে জন্মগ্রহন করেছে তা হচ্ছে দ্বীনে কায়্যিম। সেহেতু মানুষের ফিতরাত ও আকৃতিতে কোন বিভেদ নেই।" তিনি আরও বলেন পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে " দ্বীনের বা ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি বা বাড়াবাড়ি নেই।" হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা বলেছেন, "যারা পথভ্রষ্ট হয়েছে তারা ফিতনার কারণে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং এরা অন্য মানুষকে গালি দেয় এবং পাপী বলে ধারণা করে।"

অথচ কারাে আমল দেখে পাপী বলে কটাক্ষ করলে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।" সৈয়দ শাহাদাত হুসাইন তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, আল্লাহর নির্দেশিত খাঁটি পথ হচ্ছেঃ "দাস মুক্ত করা, দুর্ভিক্ষের দিনে এতিম ও আত্মীয় স্বজন কে এবং মিসকীনকে খাদ্য দান করা। অতঃপর সে ঈমানদার হয়ে যায় যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের এবং উপদেশ দেয় দয়া-মায়ার। আর এরাই ডান দিকওয়ালা সৌভাগ্যশালী"। বিস্তারিত আলােচনায় সুস্পষ্ট প্রতিয়মান হয় যে ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে মানবজাতির কল্যাণে নিয়ােজিত একটি জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছেন, "অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তােমাদের পালনকর্তা। আর আমাদের জন্য আমাদের কর্ম (আমল) এবং তােমাদের জন্য তােমাদের কর্ম (আমল) (সূত্রঃ আল-কোরআন ২:১৩৯)। পরিচালক, তাসাউফ ফাউন্ডেশনঅধ্যাপক মােহাম্মদ আহসানুল হাদী। মূল প্রবন্ধে সৈয়দ শাহাদাত হুসাইন পবিত্র কোরআন থেকে ইসলামে অসাম্প্রদায়িকতা ও শান্তি সম্প্রীতি বিষয়ে আয়াত সমূহ ও আয়াতের ব্যাখা সূক্ষ্ম থেকে সূক্ষাতীতভাবে তুলে ধরেন।

তিনি পবিত্র কোরআনে এসকল বিষয়ে আয়াত ও সুত্র উল্লেখ করে বলেন যে, "সকল মানুষ ফিতনার ধর্মে জন্মগ্রহণ করে সুতরাং জন্মগতভাবে কেউ হিন্দু খ্রীষ্টান বৌদ্ধ নয়। ফিতনাগত ভাবে মানুষ যে ধর্মে জন্মগ্রহন করেছে তা হচ্ছে দ্বীনে কায়্যিম। সেহেতু মানুষের ফিতরাত ও আকৃতিতে কোন বিভেদ নেই।" তিনি আরও বলেন পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে " দ্বীনের বা ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি বা বাড়াবাড়ি নেই।" হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা বলেছেন, "যারা পথভ্রষ্ট হয়েছে তারা ফিতনার কারণে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এবং এরা অন্য মানুষকে গালি দেয় এবং পাপী বলে ধারণা করে।"

অথচ কারাে আমল দেখে পাপী বলে কটাক্ষ করলে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।" সৈয়দ শাহাদাত হুসাইন তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, আল্লাহর নির্দেশিত খাঁটি পথ হচ্ছেঃ "দাস মুক্ত করা, দুর্ভিক্ষের দিনে এতিম ও আত্মীয় স্বজন কে এবং মিসকীনকে খাদ্য দান করা। অতঃপর সে ঈমানদার হয়ে যায় যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের এবং উপদেশ দেয় দয়া-মায়ার। আর এরাই ডান দিকওয়ালা সৌভাগ্যশালী"। বিস্তারিত আলােচনায় সুস্পষ্ট প্রতিয়মান হয় যে ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে মানবজাতির কল্যাণে নিয়ােজিত একটি জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছেন, "অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তােমাদের পালনকর্তা। আর আমাদের জন্য আমাদের কর্ম (আমল) এবং তােমাদের জন্য তােমাদের কর্ম (আমল) (সূত্রঃ আল-কোরআন ২:১৩৯)।


ads
ads
ads

Our Facebook Page

↑